editor

প্রকাশিত: 3:11 PM, October 21, 2021

যেসব খাতে নাইজেরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছেন এরদোগান

যেসব খাতে নাইজেরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছেন এরদোগান

অনলাইন ডেস্ক
তুরস্ক ও নাইজেরিয়া নিজেদের সম্পর্ক আরও বাড়াতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় তুর্কি প্রেসিডেন্ট এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

আফ্রিকা সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তার সফর শুরু হয় অ্যাঙ্গোলায় যাওয়ার মধ্য দিয়ে। এর পর তিনি টোগো সফর করেন। এর পরে আসেন নাইজেরিয়ায়। আফ্রিকায় এ সফরে এরদোগান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে তিন দেশের শীর্ষ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি তার প্রাসাদে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে শুভেচ্ছা জানান। সেখানে বৈঠকে বসেন দুই নেতা। এর পর একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

এরদোগান জানান, তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত গুলেনিস্ট সন্ত্রাসী গ্রুপকে (এফইটিও) দমনের বিষয়েও আলোচনা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা নাইজেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে এফইটিওর অবৈধ তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান অব্যাহত রাখব।

‘তুরস্ক নাইজেরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নাইজেরিয়ার সন্ত্রাসবাদের লড়াইয়ে সমর্থন দিতে পারে তুরস্ক’, যোগ করেন এরদোগান।

এরদোগান আরও বলেন, আমরা নাইজেরিয়ার সঙ্গে সামরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সহযোগিতা জোরদার করছি, যা সন্ত্রাসী সংগঠন, সশস্ত্র দল ও জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করছে।

এ সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ছিলেন তার স্ত্রী এমিনি এরদোগান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডোনমেজ, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং বাণিজ্যমন্ত্রী মেহমেত মুস।

২০২০ সালে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে তুরস্কের শীর্ষ বাণিজ্যিক সহযোগী নাইজেরিয়া। দেশটিতে ২০১৬ সালের মার্চে সফরে গিয়েছিলেন এরদোগান।

সাম্প্রতিক সময়ে তুরস্ক আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। এ ছাড়া ২১-২২ অক্টোবরে অনুষ্ঠেয় তুরস্ক-আফ্রিকা অর্থনীতি ও বাণিজ্য সম্মেলন এবং ১৭-১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ সম্মেলনের আগে এরদোগানের আফ্রিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন