editor
প্রকাশিত: 5:55 PM, October 21, 2021
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিশ্ব নবীর জীবন
আমাদের দেশে নানা ধর্ম বর্ণ গত্রো সম্প্রদায়ের লোক বসবাস করে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবন এই সম্প্রীতি রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি তাঁর জীবন ও দর্শন।
আল্লাহ পাক তাঁকে পাঠিয়েছেন গোটা মানব জাতির জন্য, বিশ্ব সম্প্রদায়ের জন্য। তার অনুসরণ অনুকরণ আল্লাহ প্রাপ্তি ও সন্তুষ্টির মাধ্যম। নবী (সা.) এর জীবনাদর্শ চর্চার অনুশীলনের এক সুবর্ণ প্রেক্ষাপট তাঁর জন্ম বার্ষিকী তথা ঈদে মীলাদুন্নবী। আমরা নিজেদের প্রয়োজনে কল্যাণের স্বার্থে ঈদে মিলাদুন্নবী পালন করা একান্ত কর্তব্য। দিবসটি যথাযথ উদযাপনের মাধ্যমে আমরা আমাদের দেশে সর্বক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারব।
সিলেট-২ বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক এমপি সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী গতকাল বৃহস্পতিবার নগরীর টিলাগড়স্থ চান্দুশাহ দাখিল মাদরাসায় ঈদে মীলাদুন্নবী শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিবিগেইট মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, অছিয়ত আলী করিমুন্নেছা মাদরাসার সুপার মাওলানা আক্তার হোসাইন জাহেদ। মাদরাসার সুপার আ.ম. মোহাম্মদ মহিউদ্দিন তাফাদার এর সভাপতিত্বে সহকারী শিক্ষক শফিক উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহবুবুল আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাদরাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান, আব্দুল গনী ও মাদরাসার ছাত্র তাহলিল হোসাইন নাহিদ, সালিম আহমদ।
সাফওয়ান আহমদ এর তিলয়াত ও কামরুল ইসলাম এর নাতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফয়ছল মেম্বার মাদরাসার শিক্ষক মো: আবুল হোসেন আব্দুস সামাদ আজাদ ওয়েছ আহমদ খাদিজা বেগম হাদিয়া আক্তার মাহবুবা আক্তার রাবেয়া বেগম কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি ঈদে মীলাদুন্নবী প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। -বিজ্ঞপ্তি
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর