editor

প্রকাশিত: 11:56 AM, October 5, 2020

চিকিৎসায় নোবেল পেলেন আমেরিকান ও ব্রিটিশ ৩ বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন আমেরিকান ও ব্রিটিশ ৩ বিজ্ঞানী

হেপাটাইটিস নিয়ে গবেষণা ও হেপাটাইটিস-সি ভাইরাস শনাক্তে অসামান্য অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের মধ্যে দু’জন আমেরিকান এবং একজন ব্রিটিশ। তারা হলেন- আমেরিকান বিজ্ঞানী হার্ভে জে অলটার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হফটন।

বাংলাদেশ সময় সোমবার বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে দ্য নোবেল অ্যাসেমব্লি অ্যাট কারোলিনস্কা ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বছরের চিকিৎসা বিজ্ঞানে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যারা রক্তবাহিত হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে গবেষণায় গ্রহণযোগ্য অবদান রেখেছেন। এ ভাইরাসটি একটি বড় বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা যা বিশ্বব্যাপী লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণ।

এতে আরও বলা হয়, হার্ভি জে অলটার, মাইকেল হফলন এবং চার্লস এম রাইস হেপাটাইটিস সি ভাইরাস সনাক্তকরণের গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তাদের গবেষণার আগে হেপাটাইটিস এ এবং বি ভাইরাসের আবিষ্কার গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, তবে রক্তবাহিত হেপাটাইটিসের বেশিরভাগ ক্ষেত্রেই অশনাক্ত ছিল। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তের ফলে দীর্ঘস্থায়ী হেপাটাইটিসের বাকি অবস্থাগুলো কারণ প্রকাশিত হয়েছে এবং রক্ত পরীক্ষা ও নতুন ওষুধ তৈরি করা গেছে, যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

চলতি বছর নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টে। ফলে এবার পুরস্কার বিজয়ী এই তিন বিজ্ঞানী নোবেলের ১২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পাবেন। তার তিনজন মিলে পাবেন ১ কোটি সুইডিশ ক্রোনার (১১ লাখ ১৮ হাজার ডলার)।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

২০১৯ সালেও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন বিজ্ঞানী। তারা হলেন লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের অধ্যাপক স্যার পিটার জে র‌্যাটক্লিফ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম জি কায়েলিন ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গ্রেগ এল সেমেনজা। তারা তিনজনই হাইপোক্সিয়া গবেষক। প্রাণীর কোষ কীভাবে অক্সিজেন প্রাপ্যতার সঙ্গে খাপ খাইয়ে নেয়, সেই রহস্য উন্মোচন করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়নে ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার শান্তি ও আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।