editor
প্রকাশিত: 8:46 PM, October 21, 2021
অনলাইন ডেস্ক
বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘ডিউন’ ২০২০ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা কারণে প্রায় এক বছর পর এটি শুক্রবার (২২ অক্টোবর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাচ্ছে।
‘ডিউন’র ফার্স্টলুক প্রকাশ করে ভক্তদের উৎসাহ বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতা ডেনিস ভিলেনিউভে। এরপর প্রথম ট্রেলারেই দর্শকদের মাত করেন। ওয়ার্নার ব্রস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর নতুন আলোচনার সৃষ্টি করে।
ফ্র্যাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের উপন্যাস ‘ডিউন’ অবলম্বনে একই নামে বড়পর্দার জন্য সিনেমাটি নির্মাণ করেছেন অস্কার মনোনীত পরিচালক ডেনিস ভিলেনিউভে। এতে অভিনয় করেছেন টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাক, জোশ ব্রোলিন, স্টেলান স্কার্সগার্ড, ডেভ বুটিস্টা, চ্যাং চেন, জেনডায়া, স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন ও অস্কারজয়ী জ্যাভিয়ের বারডেমসহ আরও অনেকে।
টিমোথি ও জেনডায়ার রসায়ন দেখা যায় সিনেমাটির ট্রেলারে। একের পর এক নতুন চরিত্র হাজির হয় সামনে, শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য আর এমন কিছু দানবীয় চরিত্র যা আগে কখনও দেখা যায়নি। সেসঙ্গে প্রেরণামূলক কথাগুলো দাগ কাটে দর্শকের মনে।
সিনেমাটিতে টিমোথির নাম পল অ্যাট্রেইডেস। এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে তিনি জন্ম নিয়েছেন যা তার নিজেরই অজানা। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে তাকে সংগ্রাম করতে হবে তার পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে। এটাই এখন বিস্ময়ের সঙ্গে দেখার বিষয়, কীভাবে মানসিকভাবে উদ্দীপিত এ নায়ক মানুষের সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে পারে। আর তা হলো, নিজের ভয়কে জয় করে অস্তিত্ব টিকিয়ে রাখা।
এমনই রহস্যময় আর টান টান উত্তেজনায় ঠাসা ‘ডিউন’ দর্শকদের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে বলে সিনেমাপ্রেমিদের প্রত্যাশা।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন