editor

প্রকাশিত: 10:23 PM, October 21, 2021

‘দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন সত্যসন্ধানী গবেষক’

‘দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন সত্যসন্ধানী গবেষক’

‘দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন সত্যসন্ধানী গবেষক’

দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন সত্যসন্ধানী গবেষক। বাংলাদেশে সিভিল সার্ভিসে শিষ্টাচার, সততা, যোগ্যতা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি ‘আইকন’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি জালালাবাদ অঞ্চলের ইতিহাস ও সমাজ-সংস্কৃতি বিষয়ে গবেষণা করে বিশাল এবং ঐতিহাসিক কাজ করে গেছেন। একজন আদর্শবান ও কিংবদন্তিতুল্য ব্যক্তি হিসেবে তিনি সকলের কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর আয়োজনে কীর্তিমান সিভিল সার্ভেন্ট, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও গবেষক দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী’র স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) রাত সাড়ে আটটায় সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপারস্থ পাণ্ডুলিপি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদনমোহন কলেজ, সিলেট-এর প্রাক্তন প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল এম. আতাউর রহমান পীর এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট-এর প্রাক্তন প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক ও কবি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.)। স্মরণসভাটি সঞ্চালনা করেন কবি ও প্রাবন্ধিক মো. আব্দুল বাছিত।

সম্মানিত আলোচকের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক লে. কর্নেল এম. আতাউর রহমান পীর বলেন, দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন বৃহত্তর সিলেটের এক আলোকিত ও কিংবদন্তিতুল্য ইতিহাস গবেষক। তাঁর মেধা-মনন, প্রজ্ঞা, যোগ্যতা, নিষ্ঠা, আন্তরিকতা, সততা এবং কর্তব্যনিষ্ঠা তাঁকে অসাধারণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সত্যনিষ্ঠ ইতিহাস চর্চায় তিনি এক বিরল ব্যক্তিত্ব।

বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ইতিহাসের বর্ণনায় তৎকালীন সামাজিক প্রেক্ষাপটের জটিল বিষয় বিশেষ নৈপুণ্যের সঙ্গে তুলে ধরতে অত্যন্ত প্রাজ্ঞ ভূমিকা রেখেছেন। একজন নিভৃতচারী লেখক, গবেষক হিসেবেও তিনি ছিলেন সত্যানুসন্ধানী। যা তাঁকে দিয়েছে অনন্য সম্মান। হজরত শাহজালাল (র.) গবেষণায় তিনি আজীবন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন।

সভাপতির বক্তব্যে পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন সিলেটের সমৃদ্ধ ইতিহাসের অংশ। তাঁর জীবনধারা একটি আদর্শকে কেন্দ্র করে যাপিত হয়েছিল। তাঁর ব্যক্তি জীবন কিংবা গবেষণায় এ আদর্শের বাস্তব প্রতিফলন ঘটেছিল। কর্মক্ষেত্রেও তিনি রেখেছেন সততা ও যোগ্যতার ছাপ। আদর্শের ধারায় বহুমাত্রিক জীবনে তিনি একজন আলোকিত দিকপাল। তাঁর কর্মময় জীবন সবার জন্য অনুপ্রেরণা হতে পারে।

উল্লেখ্য, দেশবরেণ্য এই কৃতি ব্যক্তিত্ব ১৯৩৯ খ্রিস্টাব্দে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেট জজ কোর্টে আইন পেশার মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। সমৃদ্ধ কর্মজীবনে তিনি জেলা ম্যাজিস্ট্রেট, শ্রম ও কর্মসংস্থান, সংস্থাপন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, দুর্নীতি দমন ব্যুরোর ডাইরেক্টর এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন। তিনি ১৯৯৭ খিস্টাব্দে যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। খ্যাতিমান এই গবেষক ২০২১ খ্রিস্টাব্দের ২৮ জুলাই বুধবার ইন্তেকাল করেন।

তিনি বিচিত্র বিষয়ে কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তাঁর লিখিত গ্রন্থগুলো হচ্ছে

১. কাশফুল আসরার (অনুবাদ ১৯৭৯), ২. সীরাতুন্নবী ও আন্তর্জাতিক ইসলামী সম্মেলন (১৯৮০), ৩. হজরত শাহজালাল রহ. (১৯৮১), ৪. জালালাবাদের কথা (১৯৮৩), ৫. স্বাধীনতা সংগ্রামে সিলেট (১৯৯৬), ৬. আমাদের সুফিয়ায়ে কেরাম (১৯৯৭), ৭. মাওলানা সৈয়দ নজির উদ্দিন আহমদ জীবন ও কর্ম (১৯৯৭), ৮. আমাদের স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত ইতিহাসÑ২য় খণ্ড (১৯৯৭), ৯. হজরত দাউদ কুরাইশী ও তাঁর বংশধরগণ, ১০. হজরত শাহজালাল (রহ.) দলিল ও ভাষ্য, ১১. শিকড়ের সন্ধানে : শিলালিপি ও সনদে আমাদের সমাজচিত্র, ১২. আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা : উত্তরাধিকার ও মুসলমানী নগরী, ১৩. আল কুরআনে মুহাম্মদ (সা.), ১৪. হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়ার সিলেট-জালালাবাদ ঐতিহাসিক রূপরেখা, ১৫. সিলেট বিভাগের ইতিহাস, আমার কথা আমার স্মৃতি (২০০৯) এবং ১৬.নির্বাচিত কয়েকটি প্রবন্ধ প্রভৃতি।

এছাড়াও তাঁর অসংখ্য লেখা বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ পদক, কবি লায়লা রাগিব স্মৃতি পদক এবং সিলেটবাসীর গণসংবর্ধনাসহ বিভিন্ন সম্মান ও মর্যাদায় ভূষিত হয়েছেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন