editor

প্রকাশিত: 10:32 PM, October 21, 2021

অবশেষে পুলিশের খাঁচায় দুই হত্যা মামলার প্রধান আসামী সাইফুল

অবশেষে পুলিশের খাঁচায় দুই হত্যা মামলার প্রধান আসামী সাইফুল

অবশেষে পুলিশের খাঁচায় দুই হত্যা মামলার প্রধান আসামী সাইফুল

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথের আলোচিত স্কুলছাত্র সুমেল ও কৃষক ছরকুম আলম দয়াল হত্যা মামলার প্রধান আসামী যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমকে ঢাকায় গ্রেপ্তার করেছে সেখানকার রমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যার পরে সেগুন বাগিচার কাঁচা বাজার এলাকার নাভানা টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। সাইফুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
জানা গেছে, প্রকৃত মৎস্যজীবিদের বঞ্চিত করে বিশ্বনাথের সবচেয়ে বড় জলমহাল চাউলধনী হাওর ইজারা নিয়ে আলোচনায় আসেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এরপর হাওরকে কেন্দ্র করে জন্ম দিতে থাকেন একের পর এক ঘটনার।
বিগত ২৮ জানুয়ারি দুপুরে চাউলধনী হাওরে পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছরকুম আলী দয়াল (৭০) নামে এক কৃষক মারা যান। তার পরিবার অভিযোগ তুলে, হাওরের ইজারাদার সাইফুলের নেতৃত্বে তার লোকজনের মারধরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় সাইফুলকে প্রধান আসামী করে মামলাও দায়ের করেন ওই কৃষকের পরিবার।
এ রকম নানা আলোচিত ঘটনায় হাওরপারে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেন সাইফুল।
সুবিধাভোগিদের ছত্রছায়ায় নিজগ্রাম ইসলামপুর ও চৈতননগরে বিস্তার করেন একক আধিপত্য। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘটে একের পর এক সংঘর্ষ, দখল, সীমানা প্রাচীর ভাঙচুর।
সর্বশেষ, গত ১ মে বিকেলে চৈতননগর গ্রামের সড়কে মাটি কাটাকে কেন্দ্র করে একই গ্রামের নজির পক্ষ ও ইসলামপুর গ্রামের সাইফুল পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র সুমেল নিহত হন।
তিনি একই গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় শাহজালাল (রহঃ) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ঘাতক সাইফুল আলমকে প্রধান আসামী করে ৩ মে রাতে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী ইতোমধ্যে ঢাকা অভিমুখে যাত্রা করেছেন। গ্রেপ্তার সাইফুল আলমকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে