editor
প্রকাশিত: 12:15 AM, October 22, 2021

ছাত্রলীগ কর্মী হাবিব হত্যায় ১১ আসামিই খালাস
নিজস্ব প্রতিবেদক
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান (২৪) হত্যা মামলায় ১১ আসামির সবাইকে খালাস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুমিনুন নেসা রায় ঘোষণাকালে আসামিদের প্রত্যেককে খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুবায়ের বখত এ তথ্য নিশ্চিত করে বলেন, সাক্ষীরা প্রমাণ করতে পারেননি আসামিরা হত্যায় জড়িত। যে কারণে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন।
২০১৬ সালের ১৯ জানুয়ারি দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফটকে কাজী হাবিবুর রহমানের ওপর হামলা হয়। হামলাকারীরা তার ডান পা ও হাতে কুপিয়ে জখম করে ফেলে রেখে যান। পরে গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হাবিবের ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, নাহিদ হাসান, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।
আসামিদের মধ্যে হোসাইন মোহাম্মদ সাগরকে কয়েকদিন আগে কেন্দ্রীয় নির্বাহী সদস্য করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। খুনের ঘটনার পর তাদের সবাইকের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়।
নিহত হাবিবুর রহমান হাবিব ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। পাশাপাশি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজী সিদ্দিকুর রহমানের ছেলে হাবিব। ইউনিভার্সিটির পাশে কানিশাইল এলাকার একটি মেসে থাকতেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন