editor
প্রকাশিত: 5:01 PM, October 22, 2021

‘সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে বরণ করতে প্রস্তুত’
সিলেট মহানগর বিএনপি-র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (২১.১০.২১) সন্ধ্যারাতে ভাতালিয়াস্থ কার্যালয়ে মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি-র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২৪’অক্টোবর রোববার বি.এন.পি মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগির এর সিলেট আগমন উপলক্ষে মাজার প্রাঙ্গনে ঐদিন সকাল ৮টায় নগরীর ২৭’টি ওয়ার্ড বি.এন.পি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য সভা থেকে আহ্বান জানানো হয়।
সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে এবং দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতিতে চরম উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় অবিলম্বে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা বলেন, অন্যতায় বিএনপি জনগণকে সাথে নিয়ে সরকারের মদদপুষ্ট লুটেরা সিন্ডিকেট ভেঙ্গে দিতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
প্রতিটি ক্ষেত্রে সরকারের সীমাহীন ব্যার্থতাকে আড়াল করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সারাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে সমজকে অস্থিতিশীল করে দেয়ার হীন মানসিকতার বিরুদ্ধে সভায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। রামু, নাসিরনগর থেকে শুরু করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর পর্যন্ত সাম্প্রদায়িক হামলার সাথে সরকারী দলের সম্পৃক্ততা রয়েছে বলে মহানগর বিএনপি মনে করে। এ অবস্থার উত্তরণে জনগণকে সাথে নিয়ে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশননত্রী বেগম খালেদা জিয়া’র স্বাস্থ্যের অবনতিতে চরম উদ্বেগ প্কাশ করে বলা হয়, দেশনেত্রী’কে উন্নত চিকিৎসা সেবা নিতে বারবার বাধাগ্রস্ত করে পরিকল্পিতভাবে উনাকে অকেজো করে দেয়ার দূরভিসন্ধিমূলক কাজের ফল এ সরকারকে ভোগ করতে হবে। বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ঘোষণা করা হয় সভা থেকে।
সভায় মহানগর বিএনপি-র ২৭’টি ওয়ার্ডকে গতিশীল করার লক্ষ্যে অল্প সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মহানগর বিএনপি-র আহ্বায়ক কমিটির সদস্য আফজল উদ্দিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হওয়া দলীয় সকল নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া সভায় গুম হওয়া বিএনপি-র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম.ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনছার আলী সহ সারা দেশে প্রায় ছয় শতাধিক গুম হওয়া নেতা-কর্মীদের ফিরিয়ে দিতে সভা থেকে জোর দাবী জানানো হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, করোনায় আক্রান্ত হয়ে নিহত বিএনপি নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমান এর শারিরীক সুস্থতা ও জিয়া পরিষদ সভাপতি আশফাক আহমদ সহ অসুস্থ সকল নেতা-কর্মীর রোগমুক্তি কামনা করে মহানগর বিএনপি-র সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন এর মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সভা শেষ হওয়ার পূর্বে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি-র যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ চৌধুর শামীম, যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক বেগম রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম-আহ্বায়ক নজিবুর রহমান নজিব, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, যুগ্ম-আহ্বায়ক সালেহ আহমদ খসরু, সদস্যদের মধ্যে জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, ডাঃ নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন