editor
প্রকাশিত: 5:04 PM, October 22, 2021

শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের সম্মাননা গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনকে সম্মাননা প্রদান করবে সিলেট জেলা প্রেসক্লাব। শনিবার ২৩ অক্টোবর সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা গ্রহণ করবেন মন্ত্রী।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ জানান, বৈশ্বিক মহামারি করোনাকালে আমাদের সামনে ছিল অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হয়েছি। সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত, চিকিৎসা ব্যবস্থাপনা, খাদ্যনিরাপত্তা, প্রণোদনা ও বেসরকারি উদ্যোগ ও বিভিন্ন পৃষ্ঠপোষকতা আমাদেরকে একটি স্বস্তিকর অবস্থানে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি করোনার টিকা সংগ্রহ এবং প্রয়োগের মাধ্যমে জনমনে আস্থা সৃষ্টিতেও সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সফল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করোনার টিকা সংগ্রহে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ. কে আব্দুল মোমেনের ভূমিকা গৌরবোজ্জ্বল। এই কৃতিত্বের জন্যে মহান মুক্তিযুদ্ধের পক্ষের গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব তাঁকে এ সম্মাননা দিচ্ছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে