editor
প্রকাশিত: 9:15 PM, October 22, 2021

‘সুস্থ সংস্কৃতির বিকল্প নাম সিরাত মিডিয়া’
সুরÑছন্দ আর গানে এক অভূতপূর্ব বিকেল কাটালেন সংস্কৃতিপ্রেমীরা। শুক্রবার (২২ অক্টোবর) সিরাত মিডিয়ার সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে গানের সুরে, প্রাণের হিল্লোলে। শিল্পী, সুরকার, গীতিকার, লেখক, সাংবাদিক আর সংস্কৃতিজনদের মিলনমেলায় এক ভিন্ন আবহ ও আমেজ ছড়ায় অনুষ্ঠানে। প্রাণে প্রাণে বাজে নির্মল সংস্কৃতির সুরলহরি। কণ্ঠে কণ্ঠে উচ্চকিত হয় সিরাতের অনবদ্য আয়োজনের বর্ণিল উপাখ্যান। সিরাতের জনপ্রিয় নাশিদ ‘ফিদাকা ইয়া রাসুলাল্লাহ’র সিঙ্গিং কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এই আয়োজন করা হয়।
সিলেট নগরের একটি অভিজাত হোটেলে শুক্রবার বেলা ২টায় শুরু হয় সিরাতের সংস্কৃতিজনদের এই মিলনমেলা। প্রবীন আলেমে দ্বীন মাওলানা আরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ, সিরাত মিডিয়ার পরিচালক সাংবাদিক নোমান বিন আরমান। স্বাগত বক্তব্য রাখেন সিরাত মিডিয়ার পরিচালক নাওয়াজ মারজান। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে মূল্যায়ন ব্যক্ত করেন সিরাত মিডিয়ার পরিচালক শিল্পী ও সুরকার মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শালিন আহমদ, শিল্পী শেখ এনাম। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন খুদে শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ তাহমিদ।
আবৃত্তিশিল্পী আলী হোসেন খান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম বিজয়ী হিসেবে নগদ অর্থ, চ্যাম্পিয়ন ট্রফিসহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করেন মুবিনুর রহমান সোহান। প্রথম রানার-আপের পুরস্কার নেন মতিউর রহমান এনাম ও মুআজ আল জোহানী। প্রায় অর্ধশত প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন ছাড়াও ৫ জন রানার-আপ নির্বাচিত হন।
শুভেচ্ছা বক্তব্যে সাপ্তাহিক বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ বলেন, সিরাত মিডিয়া তাদের কাজের মাধ্যমে স্বতন্ত্র ও অনন্য উচ্চতার পরিচয় বিনির্মাণ করেছে। বিশে^ও কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুস্থ সংস্কৃতির এক বিকল্প নাম হয়ে ওঠেছে সিরাত মিডিয়া।
শুভেচ্ছা বক্তব্যে সিরাত মিডিয়ার পরিচালক সাংবাদিক নোমান বিন আরমান বলেন, সিরাত মিডিয়া এখন কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। সিরাত আমাদের প্রাণের স্পন্দন। এই স্পন্দন আমরা ছড়িয়ে দিতে চাই প্রাণ থেকে প্রাণে। মানে ও মননে নির্মল সংস্কৃতি চর্চার চ্যালেঞ্জজয়ে সিরাত সবসময় প্রতিশ্রুত। এই প্রতিশ্রুতি পূরণে কোটি মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের পাথেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মকদ্দস আলী, ফখরুদ্দিন রাজী, রফিকুল ইসলাম বাদল, মোহাম্মদ মাসুম, কামরুজ্জামান কমরু, ছড়াকার মতিউল ইসলাম মতিন, মনসুর আহমদ, কবি কিশোয়ার মোশাররফ, মাওলানা সৈয়দ মজদুদ আহমদ, মাওলানা মুজ্জাম্মেল হোসেন রুবেল, মাওলানা জুনেদ আহমদ, জামিল আহমদ, সাংবাদিক ফায়যুর রাহমান, কবির আহমদ খান, সেভ সিলেটের সিইও আয়ান হক, মাওলানা আবু সালেহ আরিফ, মাওলানা নুরুল ইসলাম সেবুল, মাওলানা ওলিউর রহমান, মাওলানা যুবায়ের বিন আরমান, সাদিকুর রাহমান, ইনাম বিন সিদ্দিক, মীম সুফিয়ান, মাহবুব খান, ইবাদ বিন সিদ্দিক, কবি হুসাইন মুহাম্মদ ফাহিম, ওয়াকিল আহমদ আফ্রিদ, শাহেদ নিজাম, হুসাইন হাসিব, মাহফুজ নাঈম, জাকির হোসেন, আহমেদ উল্লাহ রাইয়ান, মুস্তাফিজ আরএস প্রমূখ।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়