editor

প্রকাশিত: 9:21 PM, October 22, 2021

বিশ্বনাথে সাইফুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল 

বিশ্বনাথে সাইফুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল 

বিশ্বনাথে সাইফুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল 

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল আহমদ হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি সাইফুল আলমের (৪০) ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সেই সাথে অবৈধ অস্ত্র উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকে’র উদ্যোগে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসিয়া সেতুর উপরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার এবং বাবুল মাস্টারের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম আহবায়ক আরিফ উল্লা সিতাব, আফজল হোসেন, নজির মিয়া ও নিহত ছরকুম আলী দয়াল হত্যা মামলার বাদি আহমদ আলী।
প্রায় সাড়ে ৫মাস পলাতক থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার সেগুন বাগিচার কাচা বাজার এলাকা থেকে প্রধান আসামি সাইফুল আলমকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি ঢাকায় গিয়ে সাইফুলকে শুক্রবার সকালে বিশ্বনাথ থানায় নিয়ে আসেন।
শনিবার তাকে সিলেটের আদালতে তোলা হবে। সেই সাথে রিমান্ডের আবেদনও করবেন বলে জানান সুমেল আহমদ হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী।
উল্লেখ্য: গত ১ মে চৈতননগর গ্রামের রাস্তায় মাটি কাটা নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় স্কুলছাত্র সুমেল আহমদ। এর পূর্বে ২৮ জানুয়ারি হাওরে পানি সেচ নিয়ে দু’পক্ষে সংঘর্ষের সময় নিহত হন কৃষক ছরকুম আলী দয়াল। এ দুটি মামলার প্রধান আসামি সাইফুল আলম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন