editor
প্রকাশিত: 10:12 PM, October 22, 2021

খুনী সামসুদ্দোহা সাদি ও রাহাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাতকে (১৮) খুন করা হয়। কলেজ ফটকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায় ঘাতক সামসুদ্দোহা সাদি (২০)।
রাহাত দক্ষিণ সুরমা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সাদিও একই কলেজের ছাত্র। কিন্তু খুনের নেপথ্যে কি মিশন ছিল তা এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হত্যার ঘটনায় পলাতক কথিত ছাত্রলীগকর্মী সামসুদ্দোহা সাদিকে (২০) গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা কলেজ ফটকে উরুতে ছুরিকাঘাত করে আরিফুল ইসলাম রাহাতকে খুন করা হয়। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার একমাত্র চিহ্নিত খুনি সাদি অধরাই থেকে গেছে। আসামিকে আটকে মামলা দায়েরের অপেক্ষায় রয়েছে পুলিশ।
আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাহাতের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন করার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা কলেজ অধ্যক্ষ সামসুল ইসলাম।
এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, খুনের ঘটনায় এখনো মামলা হয়নি। তাছাড়া হত্যার ঘটনায় এখনো অভিযুক্ত পলাতক রয়েছে। নিহতের দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন মামলা দেবেন। মামলার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেবে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা কলেজ ফটকের রাহাতকে ছুরিকাঘাত করে খুন করে তারই কলেজের আরেক ছাত্র কথিত ছাত্রলীগ কর্মী সামসুদ্দোহা সাদি।
নিহত কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার ছেলে ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের এইচএসসি পড়ুয়া ছাত্র। আর ‘ঘাতক’ সমসুদ্দোহা সাদি (২০) দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
এদিকে, কলেজছাত্র রাহাত খুনের ঘটনায় পাঠদান বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ সুরমা কলেজ কর্তৃপক্ষ। উদ্ভুত পরিস্থিতিতে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের পাঠদান বন্ধ রেখে ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি করা হয়েছে এবং দোষীদের গ্রেফতারে পুলিশের সহযোগীতা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে