editor
প্রকাশিত: 10:19 PM, October 22, 2021
সিলেট :: সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেলের নিঃশর্ত কারামুক্তির দাবী সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতি ও কলিম শাহ বাউল সংঘ এর যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সিলেট নগরীর তালতলাস্থ সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি বাউল বিরহী লাল মিয়ার সভাপতিত্বে ও বাউল নুনু গাজীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্যকার শাহেদ মোশাররফ (কটাই মিয়া), বিশেষ হিসেবে অতিথি উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, গীতিকার হিরণ মিয়া, গীতিকাল এম তছির আলী, বাউল সিরাজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল উদাসী মুজিব, আরকুম শাহ (রহ.) মাজার কমিটির উপদেষ্টা বুরহান উদ্দিন ভান্ডারী বাউল জুয়েল আহমদ, বাউল সুর্যলাল, সুনামগঞ্জ জেলা বাউল সমিতির সহ সভাপতি বাউল হিরা মোহন লাল, বাউল জবান আলী, বাউল সাঈদ মিয়া, বাউল জিএস বশর, বাউল সৌভাগ্য দেবী, বাউল নিউ শাহানা, বাউল কালাশাহ, বাউল আজাদ মিয়া, বাউল শহীদ মিয়া, বাউল কাহার মিয়া, বাউল শিপন মিয়া, বাউল ফারুক মিয়া, বাউল শিতন বাবু, বাউল শফিক, বাউল আলী আমজাদ, বাউল আমিন মিয়া, বাউল ফরিদ উদ্দিন, বাউল বিভাস, লিটন মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের মধ্যে বাউল কল্যাণ ফোরাম ইউকে, ছাদকপুর উছারগাও, কলিম শাহ বাউল সংঘ সুনামগঞ্জ সদর স্বতস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মাববন্ধনে বক্তারা বলেন, সিলেটে মরমী সাধক ও ৩৬০ ওলি-আউলিয়ার পূণ্যভূমিতে বাউলদের গাণের মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাউল গানে সুস্থ ও সাংস্কৃতিক ধারা ফিরিয়ে আনতে সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন রাসেল, দীর্ঘ দিন যাবত নিঃশার্তভাবে কাজ করে গেছেন। বাউলদের কল্যাণে নিবেদিত প্রাণ কামাল উদ্দিন রাসেলের নিঃশর্ত মুক্তি দাবী জানান বক্তারা। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর