editor

প্রকাশিত: 10:26 PM, October 22, 2021

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) র‌্যালি সম্পন্ন

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) র‌্যালি সম্পন্ন

জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে ২২ অক্টোবার শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে বিশাল র‌্যালি বের হয়।
আনন্দ র‌্যালি ও মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) র‌্যালী নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যালী চলাকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল, ক্বিয়াম, জিকির-আছকার করা হয়।
গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো. ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মো. নিজাম উদ্দিন বাবুল, গাউছিয়া কমিটি সিলেট জেলা সভাপতি হাফেজ মিসবাহ উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি আলহাজ্ব বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম রহমান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংস্থা সিলেট জেলা সভাপতি মো. আব্দুস সোবহান সানী, সংগঠনের সদস্য মো. তাছলিম উদ্দিন চৌধুরী, মো. সুজাত আহমদ কবির শিকদার, শিক্ষক নিজাম উদ্দিন, মো. মাছুদ, মো. তুরু মিয়া, মো. আব্দুর রহিম, মো. শফিক, মো. মাছুম প্রমুখ। র‌্যালীতে সংগঠনের দক্ষিণ সুরমা শাখা, কামাল বাজার, পনা উল্লাহ, বড়লেখা সহ বিভিন্ন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ ও উম্মার শান্তি কামনা করে হাফিজ কারী শায়ের গোলাম মোস্তফা মোহনের মোনাজাতের মাধ্যমে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ র‌্যালি সমাপ্ত হয়।
সভায় বক্তাগণ বলেন, মহানবী (সাঃ)’র জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (সাঃ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (সাঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ইদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করি। বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছ আনন্দ র‌্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর