editor
প্রকাশিত: 2:42 PM, October 5, 2020
হবিগঞ্জের চুনারুঘাটে মা ও মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত দুই আসামি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তারা এ জবানবন্দি দেন। দুপুরে নির্যাতনের শিকার মা ও মেয়ের জবানবন্দি গ্রহণ করেছেন বিচারক।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম জানিয়েছেন, সোমবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ভিকটিম মা-মেয়ের জবানবন্দি গ্রহণ করেন বিচারক। এরপর দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাকিল আহমেদ ও হারুন মিয়া তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, নির্যাতনের শিকার মা ও মেয়ে চুনারুঘাটের গরমছড়ি এলাকার বাসিন্দা।
গত শুক্রবার রাতে কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে ডাকাতি করতে এসে এক পর্যায়ে তারা ঘরে ঢুকে দুজন মেয়েকে এবং আরেক যুবক মাকে ধর্ষণ করে।
শনিবার রাতে ধর্ষিত মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন।
এরপর উপজেলার জিকধরছড়া এলাকার শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই এলাকার রেজাক মিয়ার ছেলে হারুন মিয়াকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
8 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
3 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
7 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক