editor

প্রকাশিত: 7:32 PM, October 23, 2021

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজন ও সনাকের মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজন ও সনাকের মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজন ও সনাকের মানববন্ধন

কুমিল্লার একটি পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননা এবং এর অভিযোগ এনে মন্দির ও প্রতিমা ভাঙচুর সহ সাম্প্রদায়িকতার প্রতিবাদ, সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক সিলেটের যৌথ আয়োজনে মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদার পরিচালনায় শুরুতে ধারণাপত্র পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ অধ্যাপক ও সুজন সদস্য তাহমিনা ইসলাম।

মানববন্ধনে একাধিক দাবি উত্থাপন করেন নেতৃবৃন্দ। তা হলো; সাম্প্রদায়িকসহিংসতা অবিলম্বে বন্ধ কর, সারাদেশের সহিংসতার ঘটনাগুলোয় জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন কর, দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দাও, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো, ধর্মনিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক ‘রাষ্ট্রধর্ম’ সংবিধান থেকে বাদ দাও, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করো, পরস্পরকে দোষারোপের রাজনৈতিক সংস্কৃতি পরিহার করো।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার একটি পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননা এবং এর অভিযোগ এনে মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। এর পরবর্তীতে এই ঘটনার সূত্র ধরে সারাদেশের বিভিন্ন জেলায় মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মাবলম্বী অনেকের ওপর শারীরিক হামলা চালানো হয়। ফেসবুকে ধর্ম অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা এবং লুটপাট চালানো হয়। দেশের কোথাও কোথাও হামলা ও পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন নিহতও হন। সম্প্রীতির বাংলাদেশে এমন ঘটনা ন্যাক্কারজনক। তাই অবিলম্বে ইন্ধনদাতাসহ অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এডভোকেট সৈয়দা শিরীন আক্তার, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ব্যারিষ্টার আরশ আলী, সমিক শহিদ জাহান, সহিদ আহমদ খান, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, কমরেড সিকন্দর আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, মিজানুর রহমান, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক কাউসার চৌধুরী, ড. জহিরুল হক শাকিল, এড. মোহিত লাল ধর, সালেহ আহমদ, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, কাশ্মীর রেজা, মোহাম্মদ তারেক মাহমুদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন