editor
প্রকাশিত: 8:02 PM, October 23, 2021

বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরন
বিয়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তথ্য উপাত্ত ফরম বিতরন করলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
এ উপলক্ষে আজ শনিবার বিকেলে বিয়ানীবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিয়ানীবাজার সাংগঠনিক টিমের দলনেতা সৈয়দ সারোয়ার রেজা । সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম ও আক্তার আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, ইমাম উদ্দিন ইমাম, রুনু আহমদ , জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ আজিজুর রহমান আজিজ , রেজা মজিদ, জুনেল আহমদ, মালেক আহমদ, জাহেদ আহমদ, মালেক বক্স, আব্দস সামাদ ফাহিম, আলতাফ হোসেন টিটু, চমক দে পল্লু, জাহাঙ্গীর হোসেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা হিবজুর আহমদ চৌধুরী।
তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে স্ব শরীরে উপস্থিত হয়ে সংহতি জানান বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মুক্তা, আব্দুস সবুর, নজরুল হোসেন, অহিদ তালুকদার, এডভোকেট আহমেদ রেজা, আকতার হোসেন খান জাহেদ, আতাউর রহমান, গিয়াস উদ্দিন, জামিল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বাবর আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন প্রমুখ। অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃত্ব প্রত্যাশি নেতৃবৃন্দের হাতে তথ্য উপাত্ত ফরম তুলে দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন