editor
প্রকাশিত: 3:21 PM, October 5, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাটে দুই কিশোরের পৃথক দুটি আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহননকারী ওই দুই কিশোর উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে ছইফ উদ্দিন (১৪) ও উপজেলার পান্তুুমাই এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহমদ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সোনারহাট স্কুল সংলগ্ন এলাকার একটি গাছে গলায় গামছা বেঁধে ফাস লাগিয়ে ছইফ উদ্দিন আত্মহত্যা করে। পরে রোববার সকালে সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে সুলতান আহমদ নামের অপর এক কিশোরের বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) সকালে সে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দুই কিশোরের মরদেহ সিলেট ওসমানী মেডিকেলের ফরেনসিক ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানা গেছে।
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন