editor

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

জগন্নাথপুরে জনতার মুখোমুখি চার মেয়র প্রার্থী

জগন্নাথপুরে জনতার মুখোমুখি চার মেয়র প্রার্থী

7

নির্বাচিত হলে পৌরসভাকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জগন্নাথপুর পৌরসভায় উপ-নিবার্চনে প্রতিদ্বন্দ্বিকারি চার মেয়র প্রার্থী।

8

সোমবার (৫অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ব্রেকিংস টুয়েন্টিফোর ডটটম নামের একটি অনলাইন পোর্টালের আয়োজনের জনতার মুখামুখি অনুষ্ঠানে এমন আশা ব্যক্ত করেন প্রার্থীরা। অনুষ্ঠানে অংশ নেয়া চার প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীয় প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সেলিম (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান (টেলিফোন)।

ব্রেকিংস টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক এনামুল হক সাজনুর এর সভাপতিত্বে ও উপদেষ্টা সম্পাদক তাজউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র প্রার্থীগণ উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উন্নত পৌরসভা গঠনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বলেন, জগন্নাথপুর পৌরবাসী আমাকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি আধুনিক পৌরসভা রূপান্তরিত করে ড্রেনেজ, সড়ক বাতি, রাস্তা-ঘাটসহ পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করব।

বিএনপির প্রার্থী রাজু আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি নির্বাচিত হব। যদিও নির্বাচিত মেয়রের দায়িত্বকাল খুবই স্বল্প। তবুও পৌরসভার সার্বিক উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালাবো।

5

স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম বলেন, বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাধানের লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। সম্মানিত ভোটাররা আমাকে নির্বাচিত করলে আধুনিক পৌরসভার গঠনে কাজ করব।

2

স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান বলেন, নির্বাচিত হলে মাদক ও দুর্নীতিমুক্ত জগন্নাথপুর পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করব। এছাড়া নাগরিকদে বিনোদনের জন্য পাক নির্মাণের চেষ্ঠা করব।

অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের প্রশ্ন করেন, পৌর নাগরিক মিন্টু রঞ্জন ধর, নুরুল হক, আছকির আলী, রুহুল আমিন, জালাল আহমদ, জাহাঙ্গীর আলম, রাজিব চৌধুরী বাবু, কবির মিয়া, জিয়াউল হক জিয়া, সৈয়দ তুরন মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ জানুয়ারী জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে মেয়র পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন ২৯ মার্চ উপ নির্বাচনের ঘোষনা দেন। করোনা পরিস্থিতির কারণে ওই নির্বাচন ২০ মার্চ স্থগিত করা হয় গত ২১ সেপ্টেম্বর ফের নির্বাচন কমিশন স্থগিতকৃত পৌরসভার উপ-নির্বাচনের ১০ অক্টোবর ভোট গ্রহণের ঘোষণা দেন।

5

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

6 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2