editor

প্রকাশিত: 9:16 PM, October 24, 2021

বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত : সুনামগঞ্জে মির্জা ফখরুল

বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত : সুনামগঞ্জে মির্জা ফখরুল

বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত : সুনামগঞ্জে মির্জা ফখরুল

সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তু আওয়ামীলীগ সরকার তা পারছেনা, তারা সম্পূর্ণ ব্যর্থ। তাই বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত।

আজ রবিবার ( ২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, বাংলাদেশ এখন কঠিন দুঃসময়ের মধ্য দিয়ে পাড় করছে। এদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরও মুখ খুলে তা প্রকাশ করতে পারছেনা। মিথ্যা মামলা-হামলাসহ সারাদেশে খুন, ধর্ষন, মারামারি বেড়ে গিয়ে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এই অবৈধ সরকার তা নিয়ন্ত্রণ করতে পারছেনা। আর এসব ব্যর্থতা থেকে দৃষ্টি সরাতে তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। এই আওয়ামীলীগ সরকার দেশের সংবিধানকে জনগণের বিরুদ্ধে দ্বার করিয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে মেঘা প্রকল্প তৈরি করে মেঘা দূর্নীতি করছে। দেশে দিনদিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। ১০টার কথা বলে এদেশের মানুষকে ৭০ টাকায় চাল কিনে খাওয়াচ্ছে এই সরকার। মূলত দূর্নীতিটা হচ্ছে তাদের প্রধান কাজ।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এদেশে নির্বাচন তখনই হবে যখন দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব না। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিলে এদেশের গণতন্ত্র ফিরে আসবে। আমরা ১৯৭১সালে যুদ্ধ করেছি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। তাই এদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার, ভাতের অধিকার, বাকস্বাধীনতার অধিকারসহ মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন,সহ-সভাপতি আবুল কালাম, নাছির উদ্দিন চৌধুরী, মিজান চৌধুরী, নাদের আহমদ, নজির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

সভা শেষে বিকাল ৩টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ সদস্য প্রয়াত এডভোকেট ফজলুল হক আছপিয়ার শোক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগদান করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন