editor

প্রকাশিত: 9:59 PM, October 24, 2021

সৈয়দ আবু নছরের মৃত্যুতে আ.লীগ নেতৃবৃন্দের শোক

সৈয়দ আবু নছরের মৃত্যুতে আ.লীগ নেতৃবৃন্দের শোক

সৈয়দ আবু নছরের মৃত্যুতে আ.লীগ নেতৃবৃন্দের শোক

আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ওবায়দুল কাদের : প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নুরুল ইসলাম নাহিদ : অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোক বার্তায় বলেন, শুধু সিলেটবাসী নয়; দেশবাসী আজ একজন জননেতাকে হারাল। সৈয়দ আবু নছরের চলে যাওয়ার শূণ্যতা পূরণ হবে না। তিনি বলেন, আবু নছর আমাদের নেতা ছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। মহান আল্লাহতালা তার পরিবার, পরিজন, কর্মী-সমর্থক, শুভাকাক্সিক্ষদেরকে শোক সইবার শক্তি দিন।
এদিকে, আবু নছরের মৃত্যুর খবর পেয়ে তাঁর মেন্দিবাগস্থ বাসায় রোববার বিকেলে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি আবু নছরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আবু নছরের মৃত্যুতে জাতি একজন দেশশ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারাল। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী সৈয়দ আবু নছর সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে ।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের টানা তিনবারের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘অ্যাডভোকেট সৈয়দ আবু নছর বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি করেছেন। এছাড়াও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)’র দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সারাদেশ তথা সমগ্র সিলেটবাসী একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারাল।’
মন্ত্রী আরো বলেন, সিলেটের রাজনীতিতে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক : পৃথক শোক বার্তায় সৈয়দ আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
অপরদিকে, সৈয়দ আবু নছরের মৃত্যুতে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেলা ও মহানগর যুবলীগ : পৃথক শোক বার্তায় সৈয়দ আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগরের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
জেলা ও মহানগর ছাত্রলীগ : শোক বার্তায় সৈয়দ আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগরের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন অ্যাডভোকেট সৈয়দ আবু নছর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী, শত শত রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন।-

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন