editor
প্রকাশিত: 10:10 PM, October 24, 2021

‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান’
দেশব্যাপী পূজা মন্ডপ, মন্দির, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট অগ্নিসংযোগকারী ও হত্যা-নারী নির্যাতনকারী সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় সিটি পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য,বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমদ ,সিপিবি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন,জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদ সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য মহিতোষ দেব মলয়,বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার সাথে শাসক গোষ্ঠীর আপোষকামীতার কারণে আজকের এই সংকঠ সৃষ্টি হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্র ধর্ম বহাল রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা ভাবা যায় না। সাম্প্রদায়িক সন্ত্রাসের দায় সরকার কোনভাবে এড়াতে পারে না।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসে সারাদেশে পূজা মন্ডপ, বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ-হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তারা, ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানান। বক্তারা ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী দল, ব্যক্তিকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন