editor

প্রকাশিত: 2:09 PM, October 25, 2021

এক ঘন্টার জন্য সমাজ সেবা উপ পরিচালকের দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে অষ্টমণি লোহার

এক ঘন্টার জন্য সমাজ সেবা উপ পরিচালকের দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে অষ্টমণি লোহার

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে গার্লস টেকওভার, এবারের প্রতিপ্রাদ্য বিষয় অনলাইনে স্বাধীনতা এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এক ঘন্টার জন্য সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে নবম শ্রেণির ছাত্রী অষ্টমণি লোহার।

প্রতীকী দায়িত্ব নিয়েই সিলেট জেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান অষ্টমণি লোহার। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের কাছ থেকে প্রতীকী উপ-পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অষ্টমণি লোহার। এক ঘণ্টার জন্য তার অধীন হন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় নিবাস রঞ্জন দাশ তাকে ফুলের শুভেচ্ছা জানান।

প্রতীকী দায়িত্ব নিয়ে মেয়ে শিশু ধর্ষণকারীদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দেন অষ্টমণি লোহার। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলছে। নারী ও কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন মেয়ে হিসেবে এদেশের লাখ লাখ কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর সমাজের। সমাজ সেবা অধিদপ্তরকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানান অষ্টমণি।

উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেন, নারীদের বাদ দিয়ে কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অসীম ক্ষমতার অধিকারী নারী। যে সব রাষ্ট্র যারা নারীর ক্ষমতায়ন দিয়েছে তারাই এগিয়ে গেছে। তাই নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন না দিলে আমাদের উন্নয়ন টেকসই হবেনা। সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে হলে পরিবারকে সবার আগে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজের সকল নাগরিকের সমাজ সেবা কার্যালয় থেকে সমানভাবে সুযোগ সুবিধা নেওয়ার অগ্রধিকার রয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতা ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এই কার্যক্রম সম্পূর্ণ হয়।

আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প একাউন্টস ও এডমিন অফিসার মো: মহসিন রেজা, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স লাক্কাতুরা চা-বাগান কার্যনির্বাহী কমিটির সভাপতি সপ্না গোয়ালা, সহ-সভাপতি সাগর লোহার, শিশু সাংবাদিক দূর্জয় লোহার, সংগীতা লোহার, শিশু গবেষক রবি গোয়ালা, সদস্য ইমু দাস, দিপ্তি লোহার, সার্বিক সহযোগিতায় ভলান্টিয়ার ইমন দাস।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর