editor

প্রকাশিত: 9:00 PM, October 25, 2021

বর্তমান স্থানেই হাসান মার্কেট রেখেই বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মিত হবে : মেয়র আরিফ

বর্তমান স্থানেই হাসান মার্কেট রেখেই বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মিত হবে : মেয়র আরিফ

বর্তমান স্থানেই হাসান মার্কেট রেখেই বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মিত হবে : মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান স্থানেই হাসান মার্কেট রেখেই বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করা হবে। হাসান মার্কেট সিসিকের সম্পত্তি। এই মার্কেটের উন্নয়নে সিসিক অতীতেও কাজ করেছে, আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি দ্বি-পাক্ষিক চুক্তির আলোকে হাসান মার্কেটের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস্থ করেন।
মেয়র আরিফ ২৫ অক্টোবর সোমবার দুপুরে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী, সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল ও আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ। উপস্থিত ছিলেন সমিতির প্রচার সম্পাদক সৈয়দ মুরাদ হোসেন রাজিব, সদস্য দুলাল মৃধা, শরীফ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন কিমরান, ময়নুল ইসলাম চৌধুরী, শাহাব উদ্দিন, জাবেদ আহমদ, কিশোর চৌধুরী, সেলিম আহমদ, আমিনুর রহমান খছরু, সাদ্দাম হোসেন, মোঃ ছাদেক, মিনহাজ আলম খান মিনু, শের আলী, মউনুল ইসলাম, জহির আহমদ, আনোয়ার হোসেন, নুরুল ইসরাক মাহির, নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে হাসান মার্কেটের সার্বিক বিষয়বৃত্তান্ত অবহিতকরণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজার জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা অবস্থিত। ১৯৫৯ ইং সনে হাসান মার্কেট নির্মাণ করা হয়। মার্কেট দোকানসমূহ ২০ বছর মেয়াদ পুণঃনবায়ন শর্তে আরো ২০ বছর মোট ৪০ বছরের জন্য তৎকালীন সিলেট জেলা ডেপুটি কমিশনার লীজ বন্দোবস্তের মাধ্যমে দোকান কোঠা বরাদ্দ দেন। বিগত ১৯৯৯ইং সনে লীজের মেয়াদ উত্তীর্ণ হলে সিলেট পৌরসভার চেয়ারম্যান মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ইজারা চুক্তির মাধ্যমে ১৫ বছরের জন্য মার্কেটের লীজ নবায়ন করেন। পরবর্তীতে ২০১৪ইং সনে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ১৫ বছরের জন্য ২০২৯ইং সন পর্যন্ত দোকান কোঠা লীজ নবায়ন করেন।
স্মারকলিপিতে আরো বলা হয়, হাসান মার্কেট উন্নয়কল্পে সিলেট পৌরসভা পৃথক বিগত দিনের প্রস্তাব অংশ বিশেষ ২৪/০২/১৯৮৬ইং সনে তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যান মরহুম আফম কামাল এডভোকেট উপস্থিতিতে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং পৌর কর্তৃপক্ষের মধ্যে উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। মার্কেট উন্নয়ন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় হাসান মার্কেট ভেঙ্গে চারতলা ভিত্তিযুক্ত মার্কেট নির্মাণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাথে ধারাবাহিকভাবে বিগত ২৬/০১/১৯৯২ইং সনে ও ০২/০২/১৯৯২ইং সনে ও ২৭/০২/১৯৯২ইং সনে অনুষ্ঠিত বিশেষ সভা ও ০৫/০৩/১৯৯২ইং সনে মাসিক সাধারণ সভায় সংশোধিত তৎসংক্রান্ত বিষয়, শর্তাবলী বিস্তারিতভাবে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বন্দরবাজারস্থ হাসান মার্কেটের স্থলে নতুনভাবে চারতলা ভিত্তিযুক্ত মার্কেট নির্মাণের সর্বসম্মতি প্রস্তাব সভায় আলোচনাক্রমে অনুমোদন করা হয়।
স্মারকলিপিতে বলা হয় সিলেট পৌরসভা থাকালীন সময়ে ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত হাসান মার্কেট প্রায় ২ কোটি টাকা সিটি কর্পোরেশনের তহবিলে জমা দিয়েছে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি। যার বর্তমানে লাভ সহ ২০ কোটি টাকার সমপরিমাণ হবে।
সিসিক ও হাসান মার্কেটের মধ্যে স্বাক্ষরিত দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারকের আলোকে মার্কেট উন্নয়নের বিষয়ে মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর