editor
প্রকাশিত: 9:08 PM, October 25, 2021

প্রখ্যাত আলেম আব্দুর রহমানের ইন্তেকাল : দাফন সম্পন্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস, সাবেক সহকারী অধ্যাপক, হাজারো আলেমের উস্তাদ, শহরের শেখঘাট ও জালালাবাদ আ/এ জামে মসজিদের দীর্ঘ দিনের ইমাম ও খতীব মাওলানা আ ফ ম আবদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রোববার দিবাগত রাত ৩ টায় কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মরহুম আব্দুর রহমান দীর্ঘ প্রায় ৩ যুগ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষককতা শেষে ২০১৯ সালে অবসরে যান।
মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল ২৫ অক্টোবর সোমবার বাদ জোহর নগরীর আখালিয়া নতুন বাজারস্থ খাদরা আবাসিক এলাকা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইসহাক আল-মাদানী, ইবনে সিনা হাসপাতাল, সিলেট-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী, শাহজালাল জামেয়া পাঠানটুলার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হালিম, বর্তমান প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ভাইস-প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্হাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ আহমদ, জামেয়ার শিক্ষক, ছাত্র ও কর্মচারী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্হিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে হাফিজ মাওলানা নাজমুল হুদা তোফায়েল। জানাযা শেষে তাকে পাশ্ববর্তী গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।