editor
প্রকাশিত: 9:13 PM, October 25, 2021

নভেম্বর থেকে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক
আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত পর্যটন এলাকায় ‘স্যান্ডবক্স স্কিমে’র অধীনে কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের প্রবেশ অনুমতি দেবে থাইল্যান্ড।
নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর ভ্রমণকারীদের দেশের যেকোনো এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে। থাইল্যান্ড দূতাবাস এই নিয়ে বিস্তারিত প্রকাশ করবে।
ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসাসেবা, পর্যটন, বিদেশি বিনিয়োগের মতো বিস্তৃত বিষয়ে থাইল্যান্ড বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান। একইসঙ্গে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে থাইল্যান্ডের কাছে রাজনৈতিক সমর্থন কামনা করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য থাইল্যান্ডের সমর্থন চান।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী