editor
প্রকাশিত: 9:18 PM, October 25, 2021

সুদানে অন্তর্র্বতী সরকার বিলুপ্ত, জরুরি অবস্থা ঘোষণা
অনলাইন ডেস্ক
সুদানে অন্তর্র্বতী সরকার বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। এর আগে সোমবার খুব ভোরে তারা প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুক ও তার কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে বা কি ঘটেছে তাদের ভাগ্যে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। এর মধ্য দিয়ে দৃশ্যত পরিস্থিতি বলছে, সামরিক অভ্যুত্থান ঘটে গেছে। আবারও ক্ষমতা কেড়ে নিয়েছে সামরিক উর্দি পরা ব্যক্তিরা। দৃশ্যত, এর নেতৃত্ব দিয়েছেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান। সামরিক অভ্যুত্থানে সমর্থন না দেয়ার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে। দেশটিকে শাসন করে সোভারিন কাউন্সিল বা সার্বভৌম পরিষদ নামে একটি অন্তর্র্বতী প্রশাসন।
এর চেয়ারম্যান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান অন্তর্র্বতী সরকার, সোভারিন পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। এর ফলশ্রুতিতে সেখানে কারফিউ দেয়ার কথা। জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেছেন, রাজনীতিকদের মধ্যকার দ্বন্দ্ব, উচ্চাকাঙ্খা এবং সহিংসতায় উস্কানি দেয়ার কারণে জনগণের স্বার্থ নিরাপদ রাখতে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ সুদান। ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচন দেয়ার পরিকল্পনা আছে। এরপরই বেসামরিক শাসকদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন