editor
প্রকাশিত: 9:21 PM, October 25, 2021

প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। গত বছর বাংলাদেশে দায়িত্ব নেয়ার পর এটি ছিল শেখ হাসিনার সঙ্গে তার দ্বিতীয় সাক্ষাৎ।
আজ সকালে তাদের মধ্যে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে-
হাইকমিশনার ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পাকিস্তানের নেতৃবৃন্দ ও জনগণের প্রতি তার শুভেচ্ছা বার্তা প্রতি বিনিময় করেন। হাইকমিশনার বাংলাদেশে তার কূটনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নে সমর্থন প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দু’পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন।
এছাড়াও ইমরান আহমেদ প্রধানমন্ত্রীকে ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৯৭৪ সালে পাকিস্তান সফরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ফটো অ্যালবাম, শীর্ষ সম্মেলনের সময় পাকিস্তানে তার কার্যক্রমের ভিডিও, লাহোর জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির একটি ছবি, সেই সাথে পাকিস্তানি শিল্পী কর্তৃক অংকিত ক্যালিগ্রাফ-শিল্প সম্বলিত একটি কফি টেবিল বই “আল্লামা বিল কালাম” এর বাংলা সংস্করণ প্রদান করেন। উপহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকমিশনারকে ধন্যবাদ জানান ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন