editor

প্রকাশিত: 9:57 PM, October 25, 2021

কমলগঞ্জে যমজদের ৬ মাস ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্মসনদ

কমলগঞ্জে যমজদের ৬ মাস ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্মসনদ

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী

2

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সার্ভারের ত্রুটির কারণে যমজ সন্তানদের ৬ মাসের ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্ম সনদ। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ডের প্রয়োজন হওয়ায়, জন্মসনদ তুলতে গিয়ে এই সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

2

একই দিনে জন্ম, একই তারিখে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি সনদ ও নিবন্ধন থাকলেও যমজ সন্তানরা এক তারিখ উল্লেখ করে পাচ্ছেন না জন্ম নিবন্ধন কার্ড।

6

কমলগঞ্জের একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণে তাদের বাবা-মায়ের ডিজিটাল জন্মনিবন্ধন গ্রহণ করতে হচ্ছে।

3

অধিকাংশ ক্ষেত্রে বাবা-মায়ের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড না থাকায় সমস্যা আরও বেশি হচ্ছে।

7

যমজ সন্তানের বাবা কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রঞ্জীত কুমার সিংহ জানান, তার দুই যমজ ছেলে অভিষেক থোঙাম ও অনিমেষ থোঙামের জন্ম হয়েছিল ২০০৭ সালের ১৪ জানুয়ারি। তাদের জন্মের পর আদমপুর ইউনিয়ন পরিষদ থেকে একই তারিখ দেখিয়ে দুটি জন্মনিবন্ধন কার্ড গ্রহণ করেছিলেন। তবে সে কার্ডগুলো ডিজিটাল না থাকায় অফলাইনে ছিল। তারা এ জন্ম তারিখ উল্লেখ করে ইতিমধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় নিবন্ধন করে উত্তীর্ণ হয়েছে। এখন তারা দশম শ্রেণির নিবন্ধনে এসে জন্ম নিবন্ধন কার্ড গুলো ডিজিটাল করতে হচ্ছে। এ সময়ে জন্মনিবন্ধনের সার্ভারে দুই যমজ সন্তানের এক তারিখে জন্মনিবন্ধন গ্রহণ করছে না। ৬ মাস ব্যবধান দেখিয়ে যমজ সন্তানদের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড গ্রহণ করতে হবে।

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, জন্মনিবন্ধন সার্ভারে এ সমস্যা হচ্ছে।

এখানে ইউনিয়ন পরিষদের কিছু করার নেই। তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা চেয়েছেন। তার ইউনিয়নে আর ৪টি যমজ সন্তানেরও একই সমস্যা হয়েছে বলে জানান তিনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এ সমস্যার সত্যতা নিশ্চিত করে জানান, সমস্যা সমাধানে তিনি জেলা তথ্য অফিসের সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছেন। তাকে জানানো হয়েছে যমজ সন্তানদের বেলায় ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড গ্রহণে ৬ মাস ব্যবধান দেখিয়ে জন্ম তারিখ দিতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

5 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 7

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

গোলাপগঞ্জে লিফলেট বিলি করে মুতাওয়াল্লি দাবি, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

4 সিলেটের গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী কোনাচর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি পদ নিয়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। 3 বর্তমান মসজিদ

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ, আদালতে মামলা

7 সিলেটের জৈন্তাপুরে স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি ও মারধরের শিকার হওয়ার

সব অভিযোগের পরও কেন বহাল বাছিত সিন্ডিকেট

সব অভিযোগের পরও কেন বহাল বাছিত সিন্ডিকেট

2 সিলেট সিটি করপোরেশনে (সিসিক) রাজস্ব আদায় ও এসেসমেন্ট কার্যক্রম ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। চীফ এসেসর (চলতি দায়িত্ব)

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

7 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

5 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

7 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ

1
4