editor
প্রকাশিত: 10:33 PM, October 25, 2021

শিশু সাহিত্যের কাগজ 'দোলনা'র চতুর্থ ছড়া উৎসব অনুষ্ঠিত
ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত শিশু সাহিত্যের কাগজ ‘দোলনা’ র ‘চতুর্থ ত্রিপুরা ছড়া উৎসব-২০২১’ অনুষ্ঠিত হলো ২৪ অক্টোবর রবিবার। কুমারঘাটের হালাইমুড়ার স্রোত পরিবারের উঠোনে ছড়া উৎসবের উদ্বোধন করেন ছড়াকার আব্দুল হালিম। অনুষ্ঠানে ছিলো ছড়া পাঠ,ছড়া বিষয়ক আলোচনা, ছড়ার গান, তাৎক্ষণিক ছড়া রচনা ইত্যাদি। ছড়াকার আব্দুল হালিমকে দোলনা শিশুসাহিত্যিক সম্মাননা প্রদান করা হয় ছড়া উৎসবে। দোলনার চতুর্থ সংখ্যা শিল্পপাখি বাবুইপাখি বিশেষ সংখ্যাও প্রকাশিত হয় ছড়া উৎসবে।মলাট উন্মোচন করে বক্তব্য রাখেন আব্দুল হালিম। উক্ত সংখ্যায় ভারতীয় স্বনামধন্য লেখকদের পাশাপাশি বাংলাদেশের লেখক ও বন্যপ্রাণী গবেষক সনজিৎ নারায়ণ চৌধুরী’র একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় স্রোত পরিবার। দোলনার সম্পাদক গৈরিকা ধর সকল কবি, ছড়াকার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের শুভেচ্ছা জানান চতুর্থ ছড়া উৎসবে। বক্তব্য রাখেন আব্দুল হালিম ত্রিপুরার ছড়া বিষয়ে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মণিকা বড়ুয়া, অনিতা ভট্টাচার্য, শাশ্বতী দাস, সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, সুস্মিতা দেবনাথ,স্নেহান্বিতা দাস। উপস্থিত ছিলেন রসমালাই সম্পাদক কবি ও ছড়াকার অমলকান্তি চন্দ। সংগীত পরিবেশন সুরভী সাহা, গৈরিকা ধর, শাশ্বতী দাস ও অনিতা ভট্টাচার্য। প্রথম পর্বে গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিলো রাকেশ ভট্টাচার্য মহোদয়ের।সমগ্র অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত ও উৎসব মুখর।বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়