editor
প্রকাশিত: 10:13 PM, October 26, 2021

মন্ট্রিয়লে বিশাল প্রতিবাদ মিছিল
সদেরা সুজন, সিবিএনএ মন্ট্রিয়ল থেকে
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজার সময় কুমিল্লা শহরের নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কথিত ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর উপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, ধর্মীয় উপসানালয় মন্দিরে, বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে এমন কি গ্রামের পর গ্রাম হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাটসহ সন্ত্রাসের বিরুদ্ধে মন্ট্রিয়লে এক বিশাল গণ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মন্ট্রিয়ল ডাউন টাউনের একটি ব্যস্ত সড়ক ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’র সংক্ষুব্দ গণ-উচ্চারণে মুখরিত হয়ে ওঠেছিল গত রবিবারের সারাটাদিন।পাঁচ বছরের শিশু থেকে পঁচাশি বছরের বৃদ্ধ নেমেছিলেন সেই গণমিছিলে।কানাডায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের এতো বেশি উপস্থিতি আগে কখনও দেখা যায়নি।বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বারবার অবর্ণনীয় নির্যাতনের খবরে প্রবাসের নতুন প্রজন্মও এবার হতবাক, বিক্ষুব্দ। তারা পুরো সমাবেশটি প্রথম থেকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যায়।
মন্ট্রিয়লের প্রাণকেন্দ্র ডাউনটাউনের এটওয়াটার মেট্রো সংলগ্ন থেকে বিপুল সংখ্যাক বাংলাদেশির উপস্থিতিতে মূলধারায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মিছিলটির শুরু হবার পূর্বে কানাডায় জন্ম নেওয়া নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ইংলীশ ও ফরাসী ভাষায় বক্তব্য রেখে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। দুপুর বারোটার পর দলে দলে পরিবার পরিজন নিয়ে রকমারি ব্যানার ফেস্টুন, প্লেকার্ড নিয়ে শিশু-কিশোর তথা আবালবৃদ্ধবণিতা দল-ধর্ম নির্বিশেষে উপস্থিত হয়ে বাংলাদেশে বার বার সংখ্যালঘু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। বিভিন্ন সরকারের আমলে একই কায়দায় বার বার মিথ্যে অভিযোগ এবং ফেক আইডি দিয়ে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। কোন সরকারের আমলেই এসব ঘটনার বিচার না হওয়াতে প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু নিধনকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্ট্রিয়লের এই বিশাল প্রতিবাদ মিছিলে নতুন প্রজন্মে উপস্থিতি ছিলো দেখার মতো। মিছিলটি এটওয়াটার থেকে শুরু হলেও ডাউন টাউনের প্রাণকেন্দ্র সেন্ট ক্যাথরিন স্ট্রিট দিয়ে প্রায় দুই কিলোমিটার পদমিছিল করে গেই কর্নকর্ডিয়ায় সমাপ্তি হয় আয়োজকের অন্যতম উদ্যোক্তা প্রাক্তন অধ্যক্ষ ও জনপ্রতিনিধি ফণিন্দ্র কুমার ভট্টাচার্য এর সমাপনী বক্তব্যের মাধ্যমে। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল মিছিলটি যখন রাস্তা অতিক্রম করছিলো তখন মূলধারার মানুষরা গাড়ীর হর্ণ বাজিয়ে আন্দোলনকারীদেরকে সমর্থন জানায়। মিছিলে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়াও মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিবর্গসহ অনেক প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের বক্তারা ম্লোগানে শ্লোগানে শুধু একটি দাবিই করেছেন, বিগতদিনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সরকারের আমলে ভয়ানক নির্যাতন হয়েছে তার বিচার করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্য।
সদেরা সুজন, প্রধান নির্বাহী, কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএ
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী