editor
প্রকাশিত: 11:19 PM, October 26, 2021
অনলাইন ডেস্ক
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এতে মোট সতেরো রাকাত নামাজ (ফরজ) রয়েছে।
এছাড়া বাকি নামাজগুলো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও নফলে বিভক্ত। পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে নির্ধারিত নফল নামাজ রয়েছে।
কিছু নফল নামাহ হলো- তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আউওয়াবিনের নামাজ। এছাড়া আরও কিছু অনির্ধারিত নফল নামাজ রয়েছে।
তবে কিছু সময়ে নফল নামাজ আদায় করা মাকরুহ। সে সময়গুলো উল্লেখ করা হলো—
• ফজর উদয় হওয়ার পর দুই রাকাত সুন্নত থেকে অতিরিক্ত পড়া মাকরুহ। (মুসলিম, হাদিস: ১১৮৫)
• ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল বা সুন্নত নামাজ পড়া মাকরুহ। (বুখারি, হাদিস: ৫৫১)
• আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। (বুখারি, হাদিস: ৫৫১)
• ইমাম যখন জুমার খুতবার জন্য বের হন, তখন থেকে ফরজ নামাজ থেকে ফারেগ হওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। (কানযুল উম্মাল: ২১২১২)
• ইকামাতের সময়। (মুসলিম, হাদিস: ১১৬০)
তবে ফজরের সুন্নতের অত্যধিক গুরুত্বের কারণে ইকামাতের পরও মসজিদের কোনো কোণে তা আদায় করতে বলা হয়েছে; যদি দ্বিতীয় রাকাত পাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে। (মুসলিম, হাদিস: ১১৯৩; বুখারি, হাদিস: ১০৯৩)
• সময় যদি এত কম হয় যে, সুন্নত পড়তে গেলে ফরজ নামাজ শেষ হয়ে যাবে; তাহলে সুন্নত পড়া মাকরুহ।
• খুব ক্ষুধা এবং খানার প্রতি তীব্র চাহিদা হলে ওই অবস্থায় নফল নামাজ পড়া মাকরুহ। কেননা এর ফলে খাবারের সঙ্গেই মন লেগে থাকবে; নামাজের সঙ্গে নয়। (মুসলিম, হাদিস: ৮৬৯)
• মল-মূত্রের বেগ হলে। (মুসলিম, হাদিস: ৮৬৯)
• এমন কোনো বস্তুর উপস্থিতিতে, যে বস্তু নামাজ থেকে বিমুখকারী এবং খুশু-খুজুতে ব্যাঘাত সৃষ্টিকারী। (মুসলিম, হাদিস: ৮৬৯)
• ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া মাকরুহ।
• ঈদের নামাজের পর ঘরেও কোনো নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩; মুসান্নাফে ইবনে আবি শায়বা: ২/১৭৮, ১৭৯; মুসনাদে আহমাদ, হাদিস: ৩১৬২)
• আরাফার ময়দানে, বিশেষ করে হজযাত্রীদের জন্য জোহর আর আসরের মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া মাকরুহ। মুজদালিফায় বিশেষ করে হজযাত্রীদের জন্য মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে। (মুসলিম, হাদিস: ১২৩৭; বুখারি, হাদিস: ১৫৬২; নাসায়ি, হাদিস: ৬৫৪)
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।