editor
প্রকাশিত: 12:58 PM, October 28, 2021
ডিএসএস ডেস্ক ::
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, নৌকা প্রতীক মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ৭নং মোগলগাঁও ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আওয়ামী লীগ মনোনিত প্রাথী হিরণ মিয়াকে বিজয়ী করতে হবে। জনগণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তাহলেই নৌকার বিজয় নিশ্চিত হবে।
গতকাল বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোগলগাঁও ইউনিয়নের লামারগাওঁ এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়ার নির্বাচনী কার্যালয় উদ্বোধন, নির্বাচনী সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী ছান মিয়ার সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা পরিষদের সদস্য শাহনুর মিয়া, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমেদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজান আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ইউ লাহিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি নজির আহমদ আজাদ, ৭ নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুনুর মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সামছুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনা মিয়া, হাজী মঈন মিয়া, মনির উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাদিকুর রহমান মাসুক।
ডিএসএস / ২৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন