editor
প্রকাশিত: 1:01 PM, October 28, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হওয়ায় ‘রেড জোন’ থেকে বাদ দেওয়ার জন্য বেলজিয়ামের প্রতি অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই অনুরোধ করা হয়।
বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ব্রাসেলসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি থিওডোরা জেনজিসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেলজিয়ামর ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ সভার অনুষ্ঠানের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়।
বৈঠকে উভয়পক্ষ কোভিড-১৯ পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশে নতুন অর্থনৈতিক সুযোগ এবং শিক্ষা, চিকিৎসা গবেষণা ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বিশেষ করে আইসিটি, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
বৈঠকে উভয় পক্ষ ২০২২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনের বিষয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সভাপতি বলেন, রোহিঙ্গা সংকট কোনো জাতীয় ইস্যু নয়, এটি একটি আঞ্চলিক সমস্যা। বেলজিয়াম রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চতুর্থ বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পরামর্শ সভায় যোগ দিতে বেলজিয়ামে রয়েছেন।
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার