editor
প্রকাশিত: 8:30 PM, October 28, 2021
অনলাইন ডেস্ক
মাস্টারশেফ, বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি রন্ধনশিল্পের টেলিভিশন শো। প্রতিযোগিতাটির মূল স্বত্ব অস্ট্রেলিয়ার। সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুমতি সাপেক্ষে আলাদাভাবে তৈরি হয়। সে ধারাবাহিকতায় এটি তৈরি হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যেও। ‘মাস্টারশেফ তেলেগু’ শিরোনামের এ প্রতিযোগিতাটি উপস্থাপনা করার জন্য চুক্তি হয়েছিল দক্ষিণি নায়িকা তামান্না ভাটিয়ার সঙ্গে।
আয়োজক কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের মাধ্যমে সেটা ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু কাজ শুরুর পর দেখলেন অন্য একজনকে নিয়ে উপস্থাপনা করা হচ্ছে। বিষয়টি দেখেই বেশ খেপেছেন তামান্না। তিনি এ জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চুক্তির পর তারা আমার সঙ্গে কোনো যোগাযোগই করেনি। তার শিডিউল নষ্ট হয়েছে। অনেক পাওনাও রয়ে গেছে তাদের কাছে। এ জন্য আইনি পথে হাঁটছেন তিনি।
অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, ‘মাস্টারশেফ তেলুগুতে বকেয়া পরিশোধ না করা এবং প্রোডাকশন হাউস ইনোভেটিভ ফিল্ম একাডেমির অব্যবসায়ী আচরণের কারণে, তামান্না ভাটিয়া আইনি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। কাজটি করার ইচ্ছা ছিল তামান্নার। তিনি একজন পেশাদার অভিনেত্রী। কিন্তু কর্তৃপক্ষ কোনো আলোচনা না করে অন্য একজনকে নিয়োগ করা এবং তামান্নার প্রাপ্য অর্থ প্রদান না করায় তাদের বিরুদ্ধে আইনি মামলা করার কথা বিবেচনা করতে বাধ্য হয়েছে। এদিকে তামান্নার পরিবর্তে মাস্টারশেফ তেলেগু উপস্থাপনা করছেন অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। এ অভিনেত্রী ‘জবরদস্ত’ নামে একটি কমেডি শোও হোস্ট করেন। এরই মধ্যে ইনোভেটিভ ফিল্ম একাডেমির নিজস্ব শুটিং স্পটে শোটির কয়েকটি পর্বের শুটিংও শেষ করেছেন এ অভিনেত্রী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন