editor
প্রকাশিত: 9:17 PM, October 29, 2021

আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই : আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিবাদী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনকল্যাণের বিপরীতে জনদুর্ভোগ সৃষ্টিতে লিপ্ত রয়েছে। উন্নয়নের ধোয়া তুলে তারা লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। মানুষের আয়রোজগার না বাড়লেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছেই। মানুষ ঠিকমতো দু মুঠো ভাত খেতে পারছেনা। তারা মানুষকে ভাতের বদলে উন্নয়ন খাওয়াতে চায়। এভাবে কোন দেশ চলতে পারেনা। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যই আওয়ামীলীগের চুড়ান্ত পতন নিশ্চিত করতে পারবে।
তিনি শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গউস উদ্দিন পাখি’র সভাপতিত্বে ও হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গউস উদ্দিন পাখি কে সভাপতি, জাকেল মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, বদরুল ইসলাম আজাদকে সাধারণ সম্পাদক, খোর্শেদ আলম খুশিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহির আলীকে সাংগঠনিক সম্পাদক করে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এরমধ্যে ৯টি ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে তাহির আলী নির্বাচিত হন। কাউন্সিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম তারেক কালাম। বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, সেলিম আহমদ, আ.ফ.ম কামাল, আল মামুন খান, আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, বিএনপি নেতা আব্দুর রহিম বাবুল, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, ফয়জুর রহমান ফয়েজ, জসিম উদ্দিন, সাঈদুর রহমান সাঈদ, এনামুল হক কুটি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস.এম পলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খান, জাহাঙ্গীর মিয়া, সদস্য আব্দুল মুহিত জাবেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু কাশেম মো: সুহেল, সদস্য সচিব রাফিয়ান আহমদ সবুজ, যুগ্ম আহ্বায়ক শিপন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, শরীফ উদ্দিন, একরাম হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমদাদুল হক ইমু প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন