editor
প্রকাশিত: 5:44 PM, October 30, 2021
অনলাইন ডেস্ক
পুকুরে গোসল করতে নেমে নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ফরহদ, সুরাইয়া, আশা ও খাদিজা। এদের মধ্যে ফরহাদ ও সুরাইয়া আপন ভাই বোন।
ফরহাদ সুরাইয়ার বাবা টিপু মন্ডল জানান, দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় সমবয়সী ৬ শিশু। গোসলের এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায় ফরহদ, সুরাইয়া, আশা, খাদিজা। প্রাণে বেঁচে যায় ময়না ও ফরিয়াদ। ওই দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের কথামতো পুকুরে নেমে বাকি শিশুদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে একে একে অচেতন অবস্থায় উদ্ধার হয় চার শিশুকে। দ্রুত তাদের নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চার শিশুর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবারগুলোতে শোকের মাতম চলছে।
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক