editor
প্রকাশিত: 9:07 PM, October 30, 2021

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে স্কটল্যান্ড যাচ্ছেন শুভপ্রতিদিনের মুন্না
৩১শে অক্টোবর থেকে ১২ই নভেম্বর ২০২১ যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের Framework Convention on Climate Change (UNFCCC)-Gi Conference of Parties এর ২৬তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনের অংশ হিসেবে শীর্ষ বৈঠক সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল রোববার (৩১ অক্টোবর) গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। প্রধানমন্ত্রী আগামী ১ ও ২ নভেম্বর উক্ত সম্মেলনের শীর্ষ বৈঠকসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।
জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ড ও লন্ডনে যাচ্ছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না। রোববার (৩১ অক্টোবর) ভোরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। ফয়ছল আহমদ মুন্না ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন। কপ-এর ২৬তম বার্ষিক অধিবেশনের বৈঠক ছাড়াও ৩ নভেম্বর থেকে লন্ডনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি।
১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন। এ শীর্ষ বৈঠক ১-২ নভেম্বর অনুষ্ঠিত হবে। একই দিন সকালে CVF-Commonwealth এর একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। আগামী ৩ থেকে ৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফর করবেন।
এছাড়া ৯ থেকে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ফ্রান্সে দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন এবং ইউনেস্কোর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, এরআগে ২০১৯ সালের ১ জুলাই থেকে ৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে ৬ দিনের সরকারি সফরে চীন গিয়েছিলন সিলেটের এই সাংবাদিক। ফয়ছল আহমদ মুন্না দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ শাদতপুর গ্রামের মৃত আপ্তাব আলী ও জাহানারা বেগম দম্পতির পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন। সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না বর্তমানে দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এরআগে তিনি যমুনা টেলিভিশন, চ্যানেল আই ইউরোপ, একুশে টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটে কাজ করেছেন। বিজ্ঞপ্তি
6 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
3 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 1 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
4 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
4 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 3 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত