editor

প্রকাশিত: 10:11 PM, October 30, 2021

কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই বিএনপি গণতন্ত্রে বিশ^াস করে। বিএনপির মাধ্যমে দেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগের দ্বারাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারা ভোটে ক্ষমতায় যেতে পারবেনা জেনেই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়া প্রবর্তিত গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তি দৃঢ় প্রতিজ্ঞ। তাই সর্বাগ্রে নিজ দলে গণতন্ত্রের বিকাশ ঘটাতেই সকল স্তরে কাউন্সিলের আয়োজন করেছে।
তিনি শনিবার রাতে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে, বিএনপি নেতা সাজ আহমদ সাজুর পরিচালনায় গাছবাড়ী বাজারে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম।
৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলনে সর্বসম্মতিক্রমে জামাল উদ্দিনকে সভাপতি, সুয়াইব আহমদকে সাধারণ সম্পাদক, তাজ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, সাদেক আহমদকে ১ম যুগ্ম সম্পাদক ও এখলাছুর রহমানকে সাংগঠিক সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মেলনে এবাদুর রহমানকে সভাপতি, ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক, রফিক আহমদকে সিনিয়র সহ-সভাপতি ও হারুন রশিদকে যুগ্ম সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী, কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্বাস উদ্দিন চেয়ারম্যান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, হাজী জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, ফখরুজ্জামান পারভেজ, নাজিম উদ্দিন, সৌদী আরব জেদ্দা বিএনপির সহ-সভাপতি আবু বকর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, উপজেলা বিএনপি নেতা আবুল বশর, দিলদার হোসেন শামীম, এডভোকেট নাসির সাদিক শিকদার, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক হারুন রশীদ, বিএনপি নেতা আব্দুর রহমান মেম্বার, মজম্মিল আলী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মজনু আহমদ ও সদস্য সচিব আবিদুর রহমান প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন