editor
প্রকাশিত: 11:06 PM, October 30, 2021

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার বিকেল ২টায় ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের যৌথ পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আল-কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সদস্য হাবিবুর রহমান, এডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন। বর্ধিত সভায় পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনাসহ বক্তব্য রাখেন। মূলতঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার অন্যান্য উপজেলার মতো কানাইঘাট আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ও প্রতিটি ইউনিটের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার জন্য উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিএনপি ও জামায়াতের অপপ্রচার মোকাবেলাসহ আসন্ন কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে যাতে করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হতে পারেন এজন্য জেলা নেতৃবৃন্দ যাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে তার পিছনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে অপকর্মের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বর্ধিত সভায় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন। বর্ধিত সভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ৯টি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের নিয়ে সভাস্থলে আসেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন