editor
প্রকাশিত: 2:42 PM, October 31, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ছেলে টি এইচ রাসেল সিংহ। গুগলের বাংলাদেশ অফিসে প্রজেক্ট ম্যানেজার হিসেবে তিনি কাজ করবেন।
জানা গেছে, টি এইচ রাসেল সিংহ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ এসএসসি ও পরে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। সম্প্রতি গুগল থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয় তাকে। রাসেল শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরী পাড়ার মৃত টি এইচ রাজকুমার সিংহ ও টি এইচ ফাজতম্বী দেবীর ছেলে।
রাসেল গুগলে চাকরির আগে ডিরেক্টর আল্ট্রা স্পিড বিডি লিমিটেড, স্টারগেট কমিউনিকেশন লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
গুগলে চাকরি পাওয়া প্রসঙ্গে টি এইচ রাসেল সিংহ বলেন, ‘স্বপ্নের একটি প্রতিষ্ঠান গুগল। সেখানে যেতে পারছি এটা অনেক বড় পাওয়া। আমার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।’
পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি গরীবের সন্তান। অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আমার বাবা ও মায়ের প্রতি সবসময় কৃতজ্ঞ।’
রাসেল সিংহ আরও বলেন, ‘আমিসহ তিন ভাই বোন। আমি সবার বড়। আমার বাবা মারা যান ২০১৮ সালে। আমার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে