editor

প্রকাশিত: 4:49 PM, October 31, 2021

স্বপ্ন পূরণের চ্যালেঞ্জটাও ছিলো -ঐশী

স্বপ্ন পূরণের চ্যালেঞ্জটাও ছিলো -ঐশী

অনলাইন ডেস্ক
হাল সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশী। অল্প সময়ে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অডিও এবং চলচ্চিত্রে সমান তালে গান করছেন। তারই স্বীকৃতি স্বরুপ এরইমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সেরা গায়িকা হিসেবে। শুধু তাই নয়, গায়িকা ঐশী এখন ডাক্তারও বটে। খবরটি অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে। তবে একইসঙ্গে গান ও ডাক্তারি চালিয়ে যাওয়াটা সহজ ছিলো না ঐশীর জন্য। কিন্তু এই কঠিন পথ পাড়ি দেয়ার অভিজ্ঞতা এবং অবশেষে সফলতা প্রাপ্তির অনুভূতি জানতে চাই।

ঐশী হেসে বলেন, এই পথটা সহজ ছিলো না। আমি আমার পরিবারের সহযোগিতা ও উৎসাহ বরাবর পেয়ে এসেছি। এমনও হয়েছে কাল আমার পরীক্ষা, আজ আমি রেকর্ডিংয়ে। স্টুডিওতেই বই নিয়ে গেছি। রেকর্ডিংয়ের ফাকে সময় পেলেই বইয়ে চোখ বুলিয়েছি। এমনটা হয়েছে স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রেও। নিজের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জটাও ছিলো। তবে তার জন্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। এখন যখন স্বপ্নটা পূরণ হয়েছে এর থেকে শান্তির আর কিছু হতে পারে না। যখন আমার বাবা-মা, ভাই শুভাকাঙ্খী, ভক্তরা আমাকে নিয়ে গর্ব করছে খুব আবেগি হয়ে পড়ি। এখন লক্ষ্য কি? এ সংগীত তারকা বলেন, এমবিবিএস এর পর এখন পোস্ট গ্রাজুয়েশন করবো। পাশাপাশি গান করছি। দুটিই সমান তালে চালিয়ে যেতে চাই। নতুন গান কি করা হচ্ছে? ঐশী বলেন, বেশ কিছু নতুন গান প্রকাশ হয়েছে গত কয়েক মাসে। এখনও কাজ চলছে। আমার ইউটিউব চ্যানেল ‘ঐশী এক্সপ্রেস’ থেকে সম্প্রতি প্রকাশ করেছি ‘ঘুমটা পড়া ড্যান্স’ শিরোনামের গান। আরও কয়েকটি গান প্রকাশের অপেক্ষায়। আর অন্যান্য কোম্পানির জন্যও গান করছি।

এছাড়া গানবাংলা নিবেদিত ‘রবি রিদমিক অনলাইন’ সিজন টু এর জন্য ‘সময় গেলে সাধন হবে না’ গানটি নতুন করে গেয়েছি। চলচ্চিত্রে গাওয়া হচ্ছে? এ শিল্পী বলেন, আমি সিনেমায় গেয়ে সেরা সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। পাশাপাশি আমার দায়িত্বও বেড়ে গেছে শিল্পী হিসেবে। তাই একটু বেছে গান করতে চাই। সিনেমায় ভালো ভালো গান করাই আমার লক্ষ্য। এরইমধ্যে কয়েকটি প্রস্তাব রয়েছে সিনেমার গানের। খুব দ্রুতই হয়তো কন্ঠ দেবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন