editor
প্রকাশিত: 6:32 PM, October 31, 2021
অনলাইন ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারি, সেলুন, হার্ডওয়্যার ও মুদিসহ ১৪টি দোকান সম্পূর্ণ ও আংশিক ভস্মীভূত হয়েছে।
এ ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে গ্যাস লাইনের পাইপ ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশের দোকানগুলোয় আগুন লাগায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার সময় যানজট নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় আরও পাঁচটি ইউনিট যোগ দেওয়ার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডের কারণে ফায়ার সার্ভিসের গাড়ির পানি সরবরাহের সুবিধার্থে কিছুক্ষণ মহাসড়ক বন্ধ রাখতে হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক