editor

প্রকাশিত: 10:37 PM, October 31, 2021

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সেলিম চৌধুরী

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সেলিম চৌধুরী

সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সেলিম চৌধুরী

বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সেলিম আহমদ চৌধুরী। ৩৮ বছরের চাকুরিজীবন শেষে রবিবার তিনি অবসরে যান।

অবসরে যাওয়া উপলক্ষে রবিবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট কর্পোরেট শাখায় তাকে সংবর্ধিত করেন কর্পোরেট শাখার কর্মকর্তারা।

সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল ফজলের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার এ কে এম মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার তালাত আহমদ, আশুতোষ দাস, মাসুদুর রহমান, বিভুষিতা রায় চৌধুরী, নূরুল হক, আশরাফুজ্জামান ও সজল চন্দ্র দত্ত, এসিস্ট্যান্ট অফিসার প্রবীর কুমার দাস ও খালেদ আহমদ চৌধুরী এবং এসএস ওয়ান আবদুর নূর প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলিম আহমদ চৌধুরী চাকুরীজীবনে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। যখন যে শাখায় কাজ করেছেন, সেখানে গ্রাহকদের সাথে ব্যাংকের হৃদতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন। এতে ব্যাংকের সুনাম বৃদ্ধি পেয়েছে। এরকম সৎ ও নিষ্ঠাবান অফিসারদের কারণে সোনালী ব্যাংক গ্রাহকদের আস্থা ধরে রাখতে সক্ষম হচ্ছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের দিদার বখত চৌধুরী ও রহিমুন্নেছা চৌধুরীর বড় ছেলে সেলিম আহমদ চৌধুরী ১৯৮৩ সালের নভেম্বর মাসে সোনালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৮ বছরের চাকুরিজীবনে তিনি ব্যাংকটির জকিগঞ্জ, কানাইঘাট ও কালীঘাটের আমজদ আলী রোড শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি সিলেট কর্পোরেট শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত ছিলেন। চাকুরীকালে তিনি ভারতের পুনেতে ‘লিডারশিপ ট্রেনিং ফর ব্রাঞ্চ ম্যানেজার’ প্রশিক্ষণে অংশ নেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে