editor
প্রকাশিত: 12:00 AM, November 1, 2021

তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী মানসিকতা তৈরি করতে হবে: বদরুল ইসলাম শোয়েব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী মানসিকতা তৈরি করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে। সমৃদ্ধ ও উন্নত দেশ গড়বে এদেশের তরুণ প্রজন্ম। যোগ্য নাগরিক হিসেবে তারাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পথ দেখাবে। এই সমৃদ্ধির জন্য সুশিক্ষার বিকল্প নেই। সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে যুগোপযোগী শিক্ষার পাশাপাশি প্রয়োজন নৈতিক গুণাবলী অর্জন।
রবিবার (৩১ অক্টোবর) সকালে গোলাপগঞ্জের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বদরুল ইসলাম শোয়েব আরও বলেন, আমাদের দেশের জনসংখ্যা বেশি, কিন্তু চাকরির ক্ষেত্র সে তুলনায় কম। তাই শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে উদ্যোগী হতে হবে এবং অন্যদের জন্য কর্মসংস্থান গড়ে তুলতে হবে। কর্মমূখী সেই শিক্ষার ভীত গড়তে হবে স্কুল পর্যায় থেকে। যুগোপযোগী ও সুশিক্ষার মাধ্যমেই আমাদের দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে শিক্ষার্থীর মেধা বিকাশের সাথে সাথে তার শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ও নেতৃত্ব বিকাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছেন। মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থী সামাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাদা, সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ হোসেন মোহাম্মদ আলী, রুকন উদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থী রাহিন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থী কাশেম আহমদ, ইসলাম উদ্দিন, পারভেজ আহমদ, ফৌজিয়া জান্নাত চৌধুরী ও লিমা আক্তার। বিজ্ঞপ্তি-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে