editor
প্রকাশিত: 2:00 PM, November 1, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজারের লেবুবাজার সংলগ্ন টু স্টার বোর্ডিং (আবাসিক হোটেল) এর ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টু স্টার বোর্ডিং এর ম্যানেজার মো. আব্দুল কাউয়ুম বলেন, এই নারী আমাদের বোর্ডিং এর নিচে বাজারে লেবু, নাগা মরিচ ইত্যাদি কেনাবেচা করতো। আমাদের বোর্ডিং এ মাঝেমধ্যে পরিষ্কার পরিছন্নতার কাজ করতো। আজ বিকেলের দিকে হঠাৎ করে আমরা বোর্ডিং এর তিন তলার বাথরুমে লাশ দেখে পুলিশে খবর দেই।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই নারী দীর্ঘদিন ধরে নতুন বাজার লেবু ও কলার আড়তের আশপাশে লেবু কেনাবেচা করতো। তার বাড়ি শাহীবাগ এলাকায়। সে বোর্ডিং এও কাজ করতো।
মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি বলেন, আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি। নারীর ঘাড়ে ও হাতে দায়ের কোপের দাগ রয়েছে। আমাদের তদন্ত চলছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে