editor
প্রকাশিত: 2:24 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
সাবমেরিন কেনার চুক্তিকে কেন্দ্র করে অজি প্রধানমন্ত্রী ওই মিথ্যাচার করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
রোমে জি-২০ সম্মেলনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাখোঁ এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি।
ইমানুয়েল ম্যাখোঁ বলেন, অস্ট্রেলিয়া এবং তার নাগরিকদের ব্যাপারে ফ্রান্সে শ্রদ্ধাশীল। কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্ক মর্যাদাপূর্ণ হওয়া দরকার।
তিনি বলেন, শ্রদ্ধা এবং মর্যাদার সম্পর্কের মধ্যে সত্যবাদী হওয়া জরুরি।
এর আগে, পারমাণু শক্তিচালিত সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কি না? এমন প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে তাকে অন্ধকারে রাখা হয়েছে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মিথ্যাচারের অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তিনি জানিয়েছেন, চলতি বছরে প্যারিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেই ম্যাখোঁকে জানানো হয়েছিল পুরাতন আমলের ফরাসি সাবমেরিন অস্ট্রেলিয়ার কৌশলগত স্বার্থ পূরণ করবে না বলে মনে করছেন।
স্কট মরিসন বলেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের হতাশার কারণ বুঝতে পারছেন কিন্তু ফ্রান্সের সঙ্গে বাতিল করা চুক্তিতে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন