editor

প্রকাশিত: 2:31 PM, November 1, 2021

ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট

ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট

অনলাইন ডেস্ক
মহামারি করোনার প্রভাব কাটিয়ে পর্যটন ও ব্যবসার প্রসার বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে একটি ক্রুজ সার্ভিস ও সরাসরি ফ্লাইট। শ্রীলঙ্কান পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কান পর্যটন মন্ত্রণালয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এবং দেশটির পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

দেশটির ইংরেজি দৈনিক ডেইলি মিরর এই তথ্য নিশ্চিত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে দুই দেশের মধ্যে ক্রুজ সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়।

পর্যটনমন্ত্রী রানাতুঙ্গা বলেছেন, বিমসটেক এবং সার্কের মতো আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়নে আরও মনোযোগ দেওয়া উচিত।

অন্যদিকে হাইকমিশনার আরিফুল ইসলাম বলেন, দুই দেশের মধ্যে পর্যটন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা প্রস্তুত বলেও তিনি জানান।

জানা গেছে, ভ্রমণের সময় যাত্রীরা শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী সেবা উপভোগের সুযোগ পাবেন। যার মধ্যে রয়েছে স্টেট অব দ্য আর্ট ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, উন্নতমানের ও ঐতিহ্যবাহী খাবার, উষ্ণ আতিথেয়তা, আরামদায়ক আসন ইত্যাদি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক