editor
প্রকাশিত: 4:39 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। সেই অনুযায়ী চিকিৎসকেরা তার চিকিৎসা দিচ্ছেন।
তবে এ বিষয়ে তার চিকিৎসকেরা গণামাধ্যমে কিছু জানাননি।
গত ১২ অক্টোবর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ২৫ অক্টোবর তার শরীরে ছোট একটি অস্ত্রোপচার করা হয়।
ওই দিন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ওনার (খালেদা জিয়া) শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প (চাকা) আছে। এই লাম্পের ন্যাচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সে জন্য ওনার বায়োপসির জন্য অপারেশন করা হয়েছে।
তবে সেই বায়োপসি রিপোর্টে কী আছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কোনো চিকিৎসক কিংবা দলের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু জানানো হয়নি। কয়েকজনকে ফোন দিলেও তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। ডা. জাহিদ হোসেন ও আল মামুন ফোন রিসিভ করছেন না।
দলের এক নেতা বাংলানিউজকে বলেন, বিষয়টি স্পর্শকাতর, সেজন্য হয়তো তারা ফোন ধরছেন না।
সোমবার (১ নভেম্বর) দুপুরে বিএনপির একটি সূত্র জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
বায়োপসি রিপোর্টে কী আছে জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আমিও খবর নেওয়ার চেষ্টা করছি। তবে এখনও কিছু জানতে পারিনি।
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক