editor
প্রকাশিত: 4:52 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
পাবনার আতাইকুলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনায় দায়রকৃত মামলায় ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।
একই মামলায় প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দুপুরে আড়াইটার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।
রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে ছবি আপলোড করা হয়। এতে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা, ভাংচুর করে আগুন দেয়। পরে পুলিশ বাদী হয়ে এঘটনায় ৫৭ ধারায় মামলা করে।
পুলিশি তদন্তে জানা যায়, আসামি আমিনুল তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করেন। আরেক আসামি খোকন, জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করেন। মামলার অন্যতম আসামি আমিনুল আদালতে ১৬৪ ধারায় এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এরপর ওই বছরের ৩ নভেম্বর পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।
চাঞ্চল্যকর এ মামলাটি ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালতে বিচার কাজ শুরু হয়। পরে ওই বছরের ১১ নভেম্বর মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালতে স্থানান্তর করা হয়। পরে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ (সোমবার) দুপুরে বিচারক জিয়াউর রহমান ওই তিন জনকে কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৭ জনকে বেকসুর খালাস দেন।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।